বিশেষ সংবাদ

জেদ্দায় প্রবাসী চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেদ্দা প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় প্রবাসী চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেদ্দার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ সভায় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ বিপ্লবের সভাপতিত্বে এবং মাঈন উদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা আমির মো. মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার নায়েবে আমির কাজী এয়াছিন এবং জেদ্দার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ডা. মাজহারুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন আব্দুল জলিল, ফাহিম ও সাইদ ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল মতিন, উজ্জ্বল চৌধুরী, হাসান, মাঈন উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও প্রবাসী ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক নির্মূলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মাদক ব্যবসা ও মাদক প্রবেশের রুটগুলো বন্ধ করা। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, একটি পরিবারকেও নিঃস্ব করে দেয়।” তিনি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “যারা সত্যের পক্ষে কাজ করবে, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে এবং মিথ্যাকে প্রতিহত করবে, তারাই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে।”

সভায় প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক দায়বদ্ধতা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

জেদ্দায় প্রবাসী চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com