প্রবাস

২৭ বছর পর দেশে ফিরছেন নিখোঁজ থাকা মালয়েশিয়া প্রবাসী আমির হোসেন।

দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরছেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারের (OD162) ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

প্রায় ৩০ বছর আগে জীবীকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর ধরে তার কোনো খোঁজ পায়নি পরিবার। সময়ের সাথে সাথে স্বজনরা প্রায় ধরে নিয়েছিলেন হয়তো তিনি আর বেঁচে নেই।

সম্প্রতি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্যোগে এক নাটকীয় মোড় নেয় এই ঘটনা। স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ার জঙ্গলে মানবেতর জীবনযাপন করছিলেন। সেখান থেকে উদ্ধার করে তার পরিচয় শনাক্তে এগিয়ে আসেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস ও দিপু নামের এক প্রবাসীর উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হলে তা দ্রুত সাড়া ফেলে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আমির হোসেনকে শনাক্ত করেন। এরপর প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাসের উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে।

এই ফিরে আসা শুধু একটি মানুষের নয়, এটি এক পরিবারের বহু বছরের অপেক্ষা, বেদনা ও আশার অবসান। একইসঙ্গে এটি প্রবাস জীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার একটি মর্মস্পর্শী উদাহরণ, যা আমাদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দেয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

২৭ বছর পর দেশে ফিরছেন নিখোঁজ থাকা মালয়েশিয়া প্রবাসী আমির হোসেন।

২১ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com