রাজনীতি

বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে স্বাগত জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি’র মনোনয়ন না পাওয়া তরুণ ও যুবকদের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘যারা বিএনপির মনোনয়ন পাননি, তারা যদি এনসিপিতে যোগ দেন—আমরা তাদের স্বাগত জানাব। বিএনপি তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।’

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপির প্রার্থী তালিকায় গডফাদারদের আধিপত্য স্পষ্ট। তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে। আমরা ছাত্রদল ও যুবদলের নেতাদের আমাদের দলে স্বাগত জানাই। তারা যদি এনসিপিতে যোগ দেন, আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলুব্ধ করার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে। বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একটি শক্তি সক্রিয় হয়ে উঠেছে।’

বিএনপির প্রার্থী তালিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিএনপি আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তারেক রহমান দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। আপসহীন নেত্রী খালেদা জিয়াকেও অভিনন্দন জানাই—তিনি তিনটি আসনে প্রার্থী হয়েছেন। আমরা জুলাই আন্দোলনের চেতনা অক্ষুণ্ণ রেখে সংস্কার অব্যাহত রাখব।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘দলীয় মতামতের ভিত্তিতে নয়, বরং সবার অভিন্ন মতামতের ভিত্তিতেই গণভোটে যাওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকেই ঘোষণা করতে হবে। ছাত্র-জনতা আপনাকে বসিয়েছে—তাই আপনাকে শক্ত থাকতে হবে।’

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
04 November 2025

বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে স্বাগত জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

www.SatkahonNews.com