ওমরাহ পালনরত নিখোঁজ আমিনা বেগমের সন্ধান এখনো মিলেনি !

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মক্কা নগরী থেকে আমেনা বেগম নামে এক বাংলাদেশি নারী হারিয়ে গেছেন।
মঙ্গলবার (৭ই অক্টোবর ২০২৫) আমিনা বেগমের ছেলে মো: মহিবুল্লাহ সাতকাহন নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান তার মা আমিনা বেগম ও বাবা মোহাম্মদ শানু তালুকদার গত মাসের ১৬ তারিখ ওমরাহ পালনের উদ্দেশ্যে Zill Hajj Travels ,Licence No 0321 এর মাধম্যে সৌদি আরবে যান।
১৭ তারিখ ভোর চারটার দিকে মক্কায় ওমরাহ করার পরে ৮ নাম্বার হাম্মাম/বাথরুমের সামনে রেস্ট নিচ্ছিলেন,এমতাবস্থায় ফজরের আজান হলে সবাই যারযার মত নামাজের উদ্দেশ্যে চলে যান,একসময় তারা লক্ষ্য করেন আমিনা বেগম তাদের সাথে নেই। এর পর সবাই মিলে খোঁজাখুঁজির পরে ও আজ পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
এদিকে আমিনা স্বামী ও কাফেলার অন্য সদস্যরা মক্কায় ১০ দিন অবস্থান শেষে মদিনায় চলে যান,এবং মদিনায় ও ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ করে আমিনা বেগম কে নিখোঁজ অবস্থায় রেখে বাকিরা দেশে চলে এসেছেন।
মো: মহিবুল্লাহ অভিযোগ করেন যে এজেন্সি ও মোয়াল্লিমের মাধ্যমে তার বাবা মা সৌদি আরবে গিয়েছেন তারা নিখোঁজ আমিনাকে খুঁজে পেতে কোন ধরণের সহযোগিতা করেননাই।
চলতি মাসের চার তারিখ মহিবুল্লাহ তার মা কে খুঁজে পেতে সহায়তা চেয়ে বাংলাদেশ হজ মিশন মক্কার কাউন্সিলর বরাবর একটি চিঠি পাঠান।
সোমবার (৬ই অক্টোবর) মক্কায় বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই নারীর সন্ধান পাওয়ার সাথে সাথে মক্কায় বাংলাদেশ হজ মিশনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ হজ মিশন জানায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে এসেছিলেন। তবে মক্কায় অবস্থানকালে কোনো এক সময় তিনি সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
হারিয়ে যাওয়া আমেনা বেগমের গ্রামের বাড়ি পটুয়াখালী গলাচিপার গোলখালী ইউনিয়নে। তার স্বামীর নাম মো. সানু তালুকদার।
হজ মিশনের পক্ষ থেকে বলা হয়, যদি কোনো ব্যক্তি নিখোঁজ আমেনা বেগমের সন্ধান পান বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তবে দ্রুত মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন অথবা জেদ্দা কনস্যুলেটের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ০৫৩৮৯৬৫৬৯৫ নম্বরে ফোন করে নিশ্চিত করার অনুরোধ করেছে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন।





