ফেনী
পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাফসহ পালালেন আসামি জাল কবির

আমজাদহাটে পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাফসহ পালালেন আসামি জাল কবির।
ফুলগাজীর আমজাদহাটে নারী নির্যাতন মামলার আসামি ও আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ চৌধুরী প্রকাশ জাল কবির নামে এক আসামি পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছে।
এ সময় তার স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানা পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ফুলগাজীর আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার ( ১৫ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে ফুলগাজীর উত্তর ধর্মপুরে কোন এক বাড়ি থেকে জাল কবিরকে গ্রেফতার করে পুলিশ।
পরে ছাগলনাইয়া থানায় নেওয়ার পথে কয়েকজন পুলিশকে আ’হ’ত করে হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় আ’সা’মী পা’লি’য়ে যায়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





