প্রবাস

অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মানসিক ভারসাম্যহীন সেই সৌদি প্রবাসীকে।

সৌদি ফেরত মোহাম্মদ সৌরভ কে তার চাচাতো ভাই মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছ।

সৌরভের বাবার নাম মোঃ নুর আলম হাওলাদার, ঠিকানা: বাসা হোল্ডিং মুজাহার হাজী বাড়ি, গ্রাম/রাস্তা: ওটরা, ডাকঘর: ওটরা- ৮২২২. উজিরপুর, বরিশাল।

উল্লেখ্য,আজ ভোর ৫টায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন বরিশাল জেলার মোহাম্মদ সৌরভ।

ধারণা করা হয়েছিল সৌদি আরবে তিনি জে’ল’খানায় আ’ট’ক ছিলেন এবং সেখানেই তার মা’ন’সিক ভার’সা’ম্য হারিয়ে ফেলেছেন।

দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তার লক্ষ্যহীন ঘোরাফেরা প্রথমে নজরে আসে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের। পরে তারা সৌরভকে উ’দ্ধা’র করে নিজেদের হে’ফা’জতে নেন এবং তাঁর পরিবারের সন্ধান ও নিরাপদ আশ্রয়ের বিষয়ে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সহায়তা চান।

মা’ন’সিকভাবে বি’পর্যস্ত সৌরভ তাঁর সব ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন।
তাঁর কাছে আছে কেবল সৌদিয়া বোর্ডিং পাসে লেখা একটি নাম মোহাম্মদ সৌরভ।
তিনি শুধু “বরিশাল জেলা” বলতে পারছেন, তার বাইরের আর কোনো তথ্য দিতে পারছেন না।

ব্র্যাকের সহায়তায় তাঁকে আশ্রয়দেওয়া হয় আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে। সেখানে তিনি বিশ্রামে ছিলেন, কিন্তু সবচেয়ে জরুরি হলো তাঁকে তাঁর পরিবার, আপনজনের কাছে ফিরিয়ে দেয়া।

এমন অবস্থায় আমরা সকলকে মানবিক সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি ।

সেই সুত্র ধরেই তার চাচাতো ভাই মোঃ জসিম উদ্দিনের কাছে সৌরভকে হস্তান্তর করা হয়েছে।

মোঃ জসিম বলেন,মাত্র চার মাস আগে সৌদি আরব গিয়েছিলেন সৌরভ,আগে থেকে তার কিছুটা মানসিক সমস্যা ছিল,এই সমস্যার কারণে তার কাছে যা কিছু থাকে তিনি সব মানুষকে দিয়ে দেন না হলে ফেলে দেন।

সৌদি আরবে যাওয়ার পরেও একই ঘটনা ঘটে,তার কাছে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তিনি ফেলে দিয়েছেন,এরপর তিনি মদিনার মসজিদুল নববীর আশপাশের অবস্থান করেন,সেখান থেকে সৌদি পুলিশ তাকে আটক করে জেলে রাখেন,আর সেই জেল থেকে আজ ভোর রাতে তিনি বাংলাদেশে আসেন।

পরিবারের কাছে হস্তান্তর করার সময় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে সৌরভকে জামা কাপড় কেনা ও বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অবশেষে বিপন্ন এই প্রবাসী আবারো ফিরে পেয়েছেন তাঁর আপন ঠিকানা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মানসিক ভারসাম্যহীন সেই সৌদি প্রবাসীকে।

১৪ জুলাই ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com