বিশেষ সংবাদ
বাহরাইনের অর্থমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাহরাইন থেকে:সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি, বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খালিফা আল খালিফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
০৯ জুন ২০২৫ বুধবার এই সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নসহ, ব্যবসা-বানিজ্য ও বিনিয়োগ প্রসারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে, বাহরাইনের অর্থমন্ত্রী, রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।





