দেশের সাথে মিল রেখে -বাহরাইন বাংলাদেশ স্কুল এন্ড কলেজে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বহির্বিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
বাহরাইন থেকে: সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।
২৬ জুন রোজ বৃহস্পতিবার বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন এলাকায় বাংলাদেশ স্কুল এন্ড কলেজে স্থানীয় সময় সকাল ৭ টায় পরীক্ষা শুরু হয়।
এবছর বিজ্ঞান বিভাগ থেকে ২৮ জন ও বাণিজ্যিক বিভাগ থেকে ১৩জন। তারমধ্যে জন ১৬ জন ছাত্র ,২৫ জন ছাত্রী। বানিজ্যিক বিভাগের এক ছাত্রী ও এক ছাত্র অনুপস্থিত থাকায় পরীক্ষায় মোট অংশ গ্রহণ করে ৩৯ জন পরীক্ষার্থী।
পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সারোয়ার( এনডিসি), দূতালয় প্রধান একেএম মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান।
কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্ব প্রাপ্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
বিদেশে বেড়ে ওঠা সন্তানরা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারছে তাই স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অবিভাবকগণ।





