ফেনী

শ্মশান থেকে মাটি লুটের খবর আমলে নিয়েছে জেলা প্রশাসন

ফেনী প্রতিনিধি:আজ স্থানীয় একটি পত্রিকার অনলাইন ভার্সনে ‘ফেনীতে এবার শ্মশান থেকে মাটি লুট করে নিয়েছে মাটিখেকোরা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি জেলা প্রশাসনের দৃষ্টি গোচরীভূত হয়।

এ পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল আজ সন্ধ্যায় সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, ছাগলনাইয়া ও সহকারী কমিশনার (ভূমি), ছাগলনাইয়া। পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

সরেজমিনে পরিদর্শন থেকে জানা যায়, শ্মশানটি ছাগলনাইয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের হিছাছড়ায় অবস্থিত। ২৪ শতক বি‌শিষ্ট শ্মশানটি দীর্ঘ‌দিন ধরে সনাতন ধর্মাবলম্বীরা ব্যবহার করে আসছে এবং তা দখ‌লের পায়তারা ক‌রে ইতা‌লি ফেরত স্থানীয় জনৈক মোক্তার।

গতকাল রা‌তের আঁধারে মোক্তার শ্মশা‌নের মা‌টি কর্তনপূর্বক বি‌ক্রি ক‌রে। শ্মশান ব্যবহারকারীদের বাসস্থান কিছুটা দূরে হওয়ায় বিষয়টি তারা বিলম্বে জানতে পারেন।

বর্ণিত বিষয়ে গৃহিত ব‌্যবস্থা :
১. সা‌র্ভেয়ার দি‌য়ে শ্মশা‌নের সীমানা নির্ধার‌ণের জন‌্য করার জন‌্য এসি ল‌্যান্ড‌কে নি‌র্দেশনা প্রদান করা হয়েছে;

২. বি‌ধি‌মোতা‌বেক নিয়‌মিত মামলা করার জন‌্য ‌পরামর্শ প্রদান করা হয়েছে;

৩. ক্ষ‌তিগ্রস্ত শ্মশান ভূ‌মিকে পূ‌র্বের অবস্থায় ফি‌রি‌য়ে আনার জন‌্য পৌরসভার এডি‌পি খাত হ‌তে প্রয়োজনীয় বরাদ্দ প্রদা‌নের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া, পুনরায় অপরাধ সংঘ‌টিত হ‌লে তাৎক্ষ‌ণিকভাবে জানা‌নোর জন্য অনুরোধ করা হয়েছে এবং জেলা প্রশাসন ও উপ‌জেলা প্রশাস‌নের সর্বাত্মক সহ‌যো‌গিতার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

শ্মশান থেকে মাটি লুটের খবর আমলে নিয়েছে জেলা প্রশাসন

০৯ মার্চ ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com