প্রবাস

মাত্র চার দিনের প্রবাস জীবন,কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন ওমর শরীফ ।

মাত্র চার দিনের প্রবাস জীবন কাটিয়ে,কফিন বন্দি হয়ে দেশে ফিরলেন,সৌদি প্রবাসী ওমর শরীফ।

পরিবারের প্রিয় মানুষগুলো কে ভালো রাখতে,জীবিকার তাগিদে দেশের মায়া ত্যাগ করে চলতি বছরের,জানুয়ারি মাসের ১৪ তারিখে,হাউজ ড্রাইভিং ভিসায়, সৌদি আরব গিয়েছিলেন,ভোলা জেলার,বোরহান উদ্দিন উপজেলার,কাশীগঞ্জ ইউনিয়নের,উত্তর ভাটামারা গ্রামের,জাহাঙ্গীর আলমের ছেলে ওমর শরীফ।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস,গত ১৮ জানুয়ারি নিজ গাড়িতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওমর শরীফ।

জানা যায়,ওই দিন সকালে নিয়োগকর্তার এক নারী সদস্যকে নিয়ে শপিংমলে যান ওমর,তাকে নামিয়ে দিয়ে পুনরায় নেয়ার জন্য গাড়িতেই অপেক্ষা করছিলেন তিনি,শপিং শেষে কিছক্ষন পর সেই নারী ওমর কে গাড়ির দরজা খুলতে বলে কোনো সাড়া পাচ্ছিলেন না,পরবর্তীতে গাড়ির দরজা ভেঙে দেখা যায়,গাড়ির চালক সিটেই মারা গেছেন ওমর।

ওমর শরীফের মরদেহ দেশে আনতে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সাথে যোগাযোগ করেন শরীফের স্ত্রী আসমা ও শ্যালক আল আমিন,গত ২০ জানুয়ারি,ওমর শরীফের মরদেহ সরকারি খরচে দেশে নিয়ে আসতে,পরিবারের পক্ষে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডে আবেদন করেন ব্র্যাক।

সেই আবেদনের প্রেক্ষিতে ১৫ দিন পর আজ ০৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় দেশে আসে সৌদি প্রবাসী ওমর শরীফের মরদেহ। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন আল আমিন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

মাত্র চার দিনের প্রবাস জীবন,কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন ওমর শরীফ ।

০৫ ফেব্রুয়ারি ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com