প্রবাস

১৩ বছর পর সৌদি থেকে যেভাবে দেশে ফিরলেন নারী কর্মী মালেক মালেকা খাতুন।

১৯ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাজিরপুর গ্রামের মালেকা খাতুন। ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা ভেবে গৃহকর্মীর কাজ নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু নিয়োগকর্তার শোষণের কারণে গত ১৩ বছর ধরে বারবার চেষ্টা করেও দেশে ফিরতে পারেননি। যে সন্তানদের জন্য তাঁর যাওয়া সেই সন্তানদের দেখার আশাই যেন ছেড়ে দিয়েছিলেন মালেকা। অবশেষে সাংবাদিক সাইফুল রাজীবের ২৪ দিনের বিশেষ কর্মযজ্ঞে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় দেশে ফিরে সন্তানদের জড়িয়ে ধরলেন তিনি। মা সন্তানদের কান্নায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যরকম আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মালেকা খাতুন জানান, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ আর পরিবারের দারিদ্র্য ঘোচাতে ২০০৬ সালে গৃহকর্মীর কাজ নিয়ে গিয়েছিলেন সৌদি আরবের জেদ্দায়। বেশি বেতনের প্রলোভন দেখিয়েছিল দালাল। কিন্তু দালালের কথা আর কাজের কোনো মিল পাননি মালেকা। সৌদি আরবে গিয়ে দেখেন গৃহকর্মী নয় তাকে কাজ দিলো মরুভূমিতে ছাগল চড়ানোর। আর বেতনেও প্রতিশ্রুতির চেয়ে আকাশ পাতাল পার্থক্য। তারপরও নিজের এবং ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি অল্প বেতনেই কাজ করতে থাকেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১৯ বছরে মাত্র একবার দেশে ফেরার সুযোগ পেয়েছিলেন। ফিরে গেলে তার দেশের আসার পথ একেবারেই বন্ধ হয়ে যায়। মাকে ফেরাতে তার দুই সন্তান সোনিয়া ও স্বপন গত ১৩ বছরে নানা জায়গায় চেষ্টা করে ব্যর্থ হন। তিনি একেবারে চলে আসতে চাইলেও পাসপোর্ট-কাগজপত্র নিয়োগকর্তা আটকে রাখায় তিনি ফিরতে পারেননি।

সোনিয়া ও স্বপন জানান, এ সময় অভিবাসন নিয়ে কাজ করা এক সাংবাদিক সাইফুল রাজিবের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে আনার সেবা সম্পর্কে জানতে পারেন।

মাকে ১৩ বছর পরে ফিরে পেয়ে আপ্লুত সোনিয়া খাতুন বলেন, ‘আমরাতো আশা ছেড়েই দিয়েছিলাম। আমিতো ভাবিনি যে মাকে আর আমরা দেখতে পারবো। আজ সাংবাদিক সাইফুল ভাইয়ের কারণে আমরা মাকে ফিরে পেয়েছি। আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’

শুধু মাত্র একটি সরকারি নথি না পাওয়ায় দীর্ঘ ১৩ বছর নিজ দেশে আসতে পারেননি ষাটউদ্ধ সৌদি প্রবাসী নারী কর্মী মালেকা খাতুন।

একাধিক বার বাংলাদেশ কনস্যুলেট জেদ্দায় গিয়ে অউটপাশ নিয়ে ও দেশে আসতে পারেনি মালেকা,কারণ হিসেবে জানা যায় সৌদি আরবে জাওয়াজাত( সৌদি ইমিগ্রেশন পুলিশের)সার্ভারে মালেকার কোনো ডাটা নেই,বার বার প্রিঙ্গারপ্রিন্ট দিলেও কোনো তথ্য পাওয়া যায়না,তার পরে তার সৌদি আরব ত্যাগের অনুমতি মিলে না।

কোন উপায় না পেয়ে মালেকা যোগাযোগ করেন সাংবাদিক সাইফুল রাজীবের সাথে,তিনি জানান ১৩ বছর ধরে দেশে আসতে পারছেন না ,কখনো আসতে পারবেন কিনা তাও তিনি জানেন না,তিনি কেঁদে কেঁদে বলেন তাকে যেন যে কোনো উপায়ে দেশে ফেরত আনা হয়,তিনি নিজ দেশে মরতে চান,মৃত্যুর আগে সন্তানদের মুখ দেখতে চান,তিনি জানান যে দুই সন্তানকে ছোট রেখে গেছেন তারা এখন বড় হয়ে বিয়ে করেছে সংসার হয়েছে,কিন্তু তিনি তাদের থেকে দূরে।

এমন আকুতি শুনে সাইফুল রাজীব তাকে দেশে ফিরিয়ে আনবেন বলে কথা দেন,সেই লক্ষে তিনি যোযাযোগ করেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানাজার আল আমিন নয়নের সাথে,একই সাথে ঢাকায় ডেকে আনা হয় মালেকার ছেলে মেয়েকে,মালেকার ছেলে মেয়ে ব্র্যাকের কর্মকর্তা ও সাইফুল রাজীবের উপস্থিতি গত ৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখে মালেকা খাতুন কে দেশে ফিরিয়ে আনতে আবেদন করা হয় ওয়েজ অর্নাস কল্যান বোর্ডের মহাপরিচালক বরারব।

এর পর মালেকা কে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দায় ডাকা হয় এবং তাকে পুনরায় প্রিঙ্গারপ্রিন্ট দেয়ার জন্য নেয়া হয় সৌদি আরবে জাওয়াজাত অফিসে,সারা দিন কয়েকদফা চেষ্টা করে ও মালেকার প্রিঙ্গার প্রিন্ট পাওয়া যায়নি,যার ফলে মালেকাকে বলা হয় তার দেশে যাওয়ার একটি পথ খোলা সেটি হচ্ছে সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে জেল খেটে দেশে আসা।

মালেকার বয়স ও শারীরিক অসুস্থতার কারণে এটি ও সম্ভব না,যার ফলে সাইফুল রাজীব আবারো ফোন করেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব মো: আরিফুজ্জমান কে,মালেকা কে যে কোন উপায়ে জেলে ব্যতীত দেশের আসার ব্যবস্থা করতে অনুরোধ করেন,তিনি ও অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোন উপায়ে ব্যবস্থা করবেন বলে কথা দেন।

যার প্রেক্ষিতে ২২ জানুয়ারি কনস্যুলেট কর্মকতারা আবারো মালেকা কে জাওয়াজাত অফিসে নিয়ে যান,এবং সৌদি পুলিশ কে কনস্যুলেট বিশেষ অনুরোধ করলে তার ফিঙ্গারপ্রিন্ট হয় ও দেশে আসার অনুমতি মিলে।

মালেকার দেশে আসার অনুমতি মিললে ও জটিলতা বাধে এয়ারলাইনস টিকিট নিয়ে,মালেকার কাছে কোন টাকা নেই,অসুস্থতার কারণে অনেক দিন তিনি কোন কাজ করেন না,মালেকার ছেলে মেয়ে ও কোন টাকা দিতে পারবেন না বলে জানান,যার ফলে সাইফুল রাজীব সৌদি আরব প্রবাসী সাংবাদিক নোমানকে অনুরোধ করলে তিনি একটি টিকিটের ব্যবস্থা করেন।

সেই টিকিটে  ২৫ জানুয়ারী শনিবার দীর্ঘ ১৩ বছর পর নিজ দেশে ফিরলেন মালেকা খাতুন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

১৩ বছর পর সৌদি থেকে যেভাবে দেশে ফিরলেন নারী কর্মী মালেক মালেকা খাতুন।

২৬ জানুয়ারি ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com