প্রবাস

নানা জটিলতা কাটিয়ে ১৩ বছর পর সৌদি থেকে দেশে ফিরছেন মালেক খাতুন।

ডেস্ক রিপোর্ট : জীবিকার তাগিদে মাতৃভূমির মায়া ত্যাগ করে,মা,বাবা,স্বামী,সন্তান ও স্বজনদের রেখে মধপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিভিন্ন পেশায় কর্মরত আছেন আমাদের দেশের নারী কর্মীরা,এর মধ্যে উল্লেখযোগ্য নারী কর্মী রয়েছেন সৌদি আরবে,দেশটিতে নারী কর্মীর সংখ্যা ৩ লাখের অধিক।

বাংলাদেশ থেকে নারী কর্মীদের প্রবাসে পাড়ি দেয়া যতটা সহজ,তার থেকে হাজার গুন বেশি কঠিন সুস্থ ভাবে নিজ দেশে ফেরত আসা,প্রায় সময় সংবাদমাধ্যমে নারী কর্মীদের নির্যাতনের খবর আসে,সোশ্যাল মিডিয়ার দেখা যায় নারী কর্মীদের দেশে ফেরার আকুতি।

তেমনি একজন সৌদি প্রবাসী বাংলাদেশী নারীকর্মী মালেকা খাতুন,জীবিকার তাগিদে স্বামী ও দুই সন্তানকে রেখে ২০০৭ সালে গৃহকর্মীর কাজে সৌদি আরবে পাড়ি দেন মালেকা,৬ বছর পর ২০১৩ সালে ছুটিতে দেশে আসেন তিনি,কয়েকমাস দেশে ছুটি কাটিয়ে পুনরায় সৌদি যাওয়ার পর ই তিনি অনিয়মিত কর্মী (অবৈধ) হয়ে যান,তার নিয়োগকর্তা (কফিল)তার ইকামা নবায়ন করেননি।

এরপর থেকে মালেকা যখন যেখানে যেই কাজ পেয়েছেন তাই করেছেন,কাজের খুঁজে ঘুরেছেন সৌদি আরবের বেশ কয়েকটি শহরে,এভাবে কয়েকবছর পার হওয়ার পর মালেকা দেশে আসার চেষ্টা শুরু করেন,যেহেতু তার কোনো বৈধ ডকুমেন্টস ছিল না সুতরাং তার দেশে আসার জন্য একটাই পথ খোলা ছিল,সেটি হচ্ছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস অথবা কনস্যুলেট থেকে আউটপাশের মাধ্যমে।

কিন্তু একাধিক বার বাংলাদেশ কনস্যুলেট জেদ্দায় গিয়ে অউটপাশ নিয়ে ও দেশে আসতে পারেনি মালেকা,কারণ হিসেবে জানা যায় সৌদি আরবে জাওয়াজাত( সৌদি ইমিগ্রেশন পুলিশের)সার্ভারে মালেকার কোনো ডাটা নেই,বার বার প্রিঙ্গারপ্রিন্ট দিলেও কোনো তথ্য পাওয়া যায়না,তার পরে তার সৌদি আরব ত্যাগের অনুমতি মিলে না।

কোন উপায় না পেয়ে মালেকা যোগাযোগ করেন সাতকাহন নিউজ ডট কমের সম্পাদক ও প্রকাশক সাইফুল রাজীবের সাথে,সাইফুল রাজীব প্রায় ১৪ বছর সৌদি আরবে ছিলেন,তিনি সেখানে কাজের পাশাপাশি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি হয়ে কাজ করেছেন,একই সাথে মধ্যেপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সম্ভাবনা সহ নানা বিষয় নিয়ে কাজ করছেন প্রায় ৮ বছর ধরে।

মাসখানেক আগে মালেকা সাইফুল রাজীব কে জানান: ১৩ বছর ধরে দেশে আসতে পারছেন না তিনি,কখনো আসতে পারবেন কিনা তাও তিনি জানেন না,তিনি কেঁদে কেঁদে বলেন তাকে যেন যে কোনো উপায়ে দেশে ফেরত আনা হয়,তিনি নিজ দেশে মরতে চান,মৃত্যুর আগে সন্তানদের মুখ দেখতে চান,তিনি জানান যে দুই সন্তানকে ছোট রেখে গেছেন তারা এখন বড় হয়ে বিয়ে করেছে সংসার হয়েছে,কিন্তু তিনি তাদের থেকে দূরে।

এমন আকুতি শুনে সাইফুল রাজীব তাকে দেশে ফিরিয়ে আনবেন বলে কথা দেন,সেই লক্ষে তিনি যোযাযোগ করেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানাজার আল আমিন নয়নের সাথে,একই সাথে ঢাকায় ডেকে আনা হয় মালেকার ছেলে মেয়েকে,মালেকার ছেলে মেয়ে ব্র্যাকের কর্মকর্তা ও সাইফুল রাজীবের উপস্থিতি গত ৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখে মালেকা খাতুন কে দেশে ফিরিয়ে আনতে আবেদন করা হয় ওয়েজ অর্নাস কল্যান বোর্ডের মহাপরিচালক বরারব।

তার দুদিন পর মালেকা কে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দায় ডাকা হয় এবং তাকে পুনরায় প্রিঙ্গারপ্রিন্ট দেয়ার জন্য নেয়া হয় সৌদি আরবে জাওয়াজাত অফিসে,সারা দিন কয়েকদফা চেষ্টা করে ও মালেকার প্রিঙ্গার প্রিন্ট পাওয়া যায়নি,যার ফলে মালেকাকে বলা হয় তার দেশে যাওয়ার একটি পথ খোলা সেটি হচ্ছে সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে জেল খেটে দেশে আসা।

মালেকার বয়স ও শারীরিক অসুস্থতার কারণে এটি ও সম্ভব না,যার ফলে সাইফুল রাজীব আবারো ফোন করেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব মো: আরিফুজ্জমান কে,মালেকা কে যে কোন উপায়ে জেলে ব্যতীত দেশের আসার ব্যবস্থা করতে অনুরোধ করেন,তিনি ও অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোন উপায়ে ব্যবস্থা করবেন বলে কথা দেন।

যার প্রেক্ষিতে ২২ জানুয়ারি কনস্যুলেট কর্মকতারা আবারো মালেকা কে জাওয়াজাত অফিসে নিয়ে যান,এবং সৌদি পুলিশ কে কনস্যুলেট বিশেষ অনুরোধ করলে তার ফিঙ্গারপ্রিন্ট হয় ও দেশে আসার অনুমতি মিলে।

মালেকার দেশে আসার অনুমতি মিললে ও জটিলতা বাধে এয়ারলাইনস টিকিট নিয়ে,মালেকার কাছে কোন টাকা নেই,অসুস্থতার কারণে অনেক দিন তিনি কোন কাজ করেন না,মালেকার ছেলে মেয়ে ও কোন টাকা দিতে পারবেন না বলে জানান,যার ফলে সাইফুল রাজীব সৌদি আরবে অবস্থিত নোয়াখালী সমিতির কাছে একটি টিকিট দেয়ার অনুরোধ করলে,সমিতির পক্ষে ডিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি এ আর নোমান টিকিটের ব্যবস্থা করেন।

সেই টিকিটে ২৫ জানুয়ারী শনিবার দীর্ঘ ১৩ বছর পর নিজ দেশে ফিরবেন মালেকা খাতুন,দেশে ফিরলে মালেক খাতুনের চিকিৎসা সহ অন্যানো সহায়তার আশ্বাস দিয়েছেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানাজার আল আমিন নয়ন।

মালেকার দেশের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বারাকান্দিয়া ইউনিয়নের রোজীপুর গ্রামে,তার বাবার নাম মৃত কফিল উদ্দিন।

মালেকার স্বামী বেশ কয়বছর ধরে অসুস্থ,তার বড় মেয়ে সোনিয়া বিয়ে করে স্বামী সংসারে ও ছেলে স্বপন দিনমুজুরের কাজ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

নানা জটিলতা কাটিয়ে ১৩ বছর পর সৌদি থেকে দেশে ফিরছেন মালেক খাতুন।

২২ জানুয়ারি ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com