জাতীয়
আনিসুল ও সালমান এফ রহমানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে লক্ষ্য করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট এলাকায় ডিম নিক্ষেপ করা হয়েছে।
এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।
৬টা ৫৩ মিনিটে আদালত ভবনে ঢোকার মুখে আইনজীবীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। কয়েকটি ডিম সরাসরি তাদের গায়ে পড়ে। তাদের দুজনের মাথায়ই হেলমেট ছিল। এক পর্যায়ে সালমান এফ রহমান বিরক্ত হয়ে পেছনে তাকান।





