বরিশালের বানারীপাড়ায় ইজারাদারের কাছ থেকে খেয়াঘাট দখল করে নিয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন খান। একই সঙ্গে ইজারাদারকে ঘাটে আসলে মেরে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ও বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইজারাদার আরিফুল হক মাসুম।

মাসুম জানান, সেনাবাহিনীর বানারীপাড়া ক্যাম্প কমান্ডার, বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০ আগস্ট অভিযোগ দেওয়া হয়। এছাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। কিন্তু গত এক সপ্তাহেও খেয়াঘাট দখল মুক্ত হয়নি।
অভিযুক্ত বিএনপি নেতা সবুর হোসেন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।