রাজনীতি

ইসলামী আন্দোলনের সমাবেশ শুরু

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের হাজারখানেক নেতাকর্মী অংশ নিয়েছেন।

সংগঠনটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৯ দফা প্রস্তাব বাস্তবায়ন করতেই আজকের সমাবেশের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের আমির মুফতি এবং চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। সমাবেশে ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সভাপতিত্ব করছেন বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ইসলামী আন্দোলনের সমাবেশ শুরু

০৯ আগস্ট ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com