সারাদেশ

চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানার নুর আহমদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটেছে।

দলীয় কার্যালয়ের ভবনের বাসিন্দা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০ থেকে ২৫ জনের একটি দল এসে দলীয় কার্যালয়ের কলাপসিবল গেটে ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও হামলা চালায়। কার্যালয়ের সামনে থাকা বিভিন্ন ব্যানারেও আগুন দেওয়া হয়। হামলাকারীদের সঙ্গে কিছু পুলিশ সদস্যও ছিলেন। তাঁরা তাদের বাধা দেননি।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ, যুবলীগের লোকজন দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর করেছে। তারা ওই এলাকাকে রণক্ষেত্র বানিয়েছে। পুলিশ কোনো বাধা দেয়নি।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) অতনু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, নিউমার্কেট, লালদীঘি, ওয়াসা, কদমতলীসহ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা রয়েছেন। বিএনপি কার্যালয়ে হামলায় সেখানে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় ভাঙচুর, আওয়ামী লীগের মেয়র রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর লালখান বাজারের নিজের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এরপর রাত আটটা থেকে নয়টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায়, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের চট্টেশ্বরীরোবসায়, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনের বাদশা মিয়া সড়কের বাসা ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পাঁচলাইশের বাসায় হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়া হয়। বিএনপির নেতাদের দাবি, ছাত্রলীগ-যুবলীগ এ হামলায় জড়িত। তবে তাঁরা তা অস্বীকার করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

০৪ আগস্ট ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com