আন্তর্জাতিক

হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল মোসাদ

হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের যে অতিথি ভবনে হানিয়াকে হত্যা করা হয়েছে, ওই ভবনের তিনটি কক্ষে আগে থেকেই বোমা স্থাপন করে রেখেছিলেন তাঁরা। ইরানের দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

ওই দুই কর্মকর্তা টেলিগ্রাফকে জানিয়েছেন, গত মে মাসেই হানিয়াকে হত্যার পরিকল্পনা করা হয়েছি। তখন তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফনে যোগ দিতে ইরানে গিয়েছিলেন। তবে সে সময় ওই ভবনে ব্যাপক লোকসমাগম ও হত্যাকাণ্ড সফল না হওয়ার আশঙ্কা থেকে ওই পরিকল্পনা থেকে সরে আসা হয়েছিল।

এরপর উত্তর তেহরানে প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পের (আইআরজিসি) ওই অতিথি ভবনের তিনটি কক্ষে বোমা স্থাপন করেন ইরানের দুই নিরাপত্তা কর্মকর্তা। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই কক্ষগুলোয় হানিয়ার থাকার সম্ভাবনা ছিল।

আইআরজিসির অতিথি ভবনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুই নিরাপত্তা কর্মকর্তা চুপিসারে মাত্র কয়েক মিনিটে মধ্যে তাঁরা ভবনের বেশ কয়েকটি কক্ষে প্রবেশ করেন ও বের হন। এরপর তাঁরা ইরান ছেড়ে চলে যান। তবে দেশের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল।

গত মঙ্গলবার পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই অতিথি ভবনে ওঠেন হানিয়া। তখন সূত্র মারফত অভিযুক্ত দুই নিরাপত্তা কর্মকর্তা জানতে পারেন, হানিয়া কোনো কক্ষে রয়েছেন। এরপরই দিবাগত রাত দুইটার দিকে দেশের বাইরে থেকে ওই কক্ষে থাকা বোমায় বিস্ফোরণ ঘটান তাঁরা। এতে মৃত্যু হয় হানিয়ার।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল মোসাদ

০৪ আগস্ট ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com