প্রবাস

সৌদিফেরত প্রবাসীর কাছ থেকে সোনা ছিনতাইকালে এসআইকে ধরল জনতা

চট্টগ্রামে সৌদিফেরত এক প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি সোনা ছিনতাই করতে গিয়ে আটক হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ দুজন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আমিনুল ইসলাম। তিনি চট্টগ্রাম নগরীর খুলশী থানার উপপরিদর্শক (এসআই)। আজ রোববার বিকেলে নগরের খুলশী থানা এলাকার আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, মোহাম্মদ খালেক নামের এক ব্যক্তির কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের অভিযোগে খুলশী থানার এক এসআইসহ দুজনকে আটক করা হয়েছে। ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নেয়ামত উল্লাহ বলেন, এসআই আমিনুল দায়িত্বরত (ডিউটিতে) ছিলেন না। এ ফাঁকে দুই সহযোগীকে নিয়ে তিনি বিদেশফেরত এক ব্যক্তির কাছ থেকে ১৬ ভরি সোনা ছিনতাইয়ের চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাঁদের আটক করার পর পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে। তৃতীয় ব্যক্তি পালিয়ে যান।

গ্রেপ্তার এসআই আমিনুলের সহযোগীর নাম শহীদুল ইসলাম জাহেদ (৪৫)। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তার পুলের কেবি আমান আলী সড়কের বাসিন্দা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সৌদিফেরত প্রবাসীর কাছ থেকে সোনা ছিনতাইকালে এসআইকে ধরল জনতা

১৯ মে ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com