হজ পালনে এসে বাংলাদেশির মৃত্যু

চলতি বছরের পবিত্র হজ পালন করতে এসে মো. আসাদুজ্জামান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, গতকাল মদিনায় মসজিদে নববীতে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পরেন মো. আসাদুজ্জামান। পরে তাকে কিং সালমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
মো. আসাদুজ্জামানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নম্বর মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামে।
চলিত বছর হজ করতে সৌদি আরবের মক্কা মদিনা পৌঁছেছেন ২১ হাজার ৬৩ জন। সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৩১৬ জন সৌদি আরব পৌঁছান। বাংলাদেশ বিমানসহ ৫০টি ফ্লাইটের মাধ্যমে এসেছেন। হজ যাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ২২ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।





