সারাদেশ

নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ কবি নজরুল সরকারী কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ কবি নজরুল সরকারী কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ রবিবার বিকেলে কবি নজরুল কলেজ অডিটোরিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইমদাদুল হক রাব্বি মিয়াজি এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ হাসান সম্রাট এর পচিালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও এডভান্স পাবলিশার্স এর পরিচালক বাহার উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রেীয় কমিটির সহ সম্পাদক এবং সাবেক সভাপতি সেন্ট্রাল ল কলেজ ছাত্রলীগ রায়হান হোসেন সবুজ , বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মনির হোসেন বাবু , কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ এর সভাপতি বেলায়েত হোসেন সাগর।

এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী হাসান মিলন এবং সাধারন সম্পাদক ফারুক হাওলাদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ কবি নজরুল সরকারী কলেজ, ছাত্রদের কল্যাণে প্রতিষ্ঠার পর থেকে নানানভাবে বিভিন্ন কাজ করে আসছে। নোয়াখালী থেকে আসা এই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো, অসহায় হতদরিদ্র পরিবারের সন্তানদের মাঝে শিক্ষা উপকরন দিয়ে সহযোগিতা, ব্লাড ডোনেশন সহ এমন অসংখ্য কাজ করে আসছে। সংগঠনের সভাপতি ইমদাদুল হক রাব্বি মিয়াজি জানান, ভবিষ্যতেও তাদের এ ধরনের কাজ অব্যাহত রাখবেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ কবি নজরুল সরকারী কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

০২ এপ্রিল ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com