প্রবাস

কুয়েতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

নাসরিন আক্তার মৌসুমী -কুয়েত ঃ ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কুয়েতে অবস্থান করছে। ১৭ ই মার্চ – রবিবার স্হানীয়সময় দুপুর সাড়ে তিনটায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি জাতীয় দল এসে পৌঁছায়।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছালেই বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান সহ দূতাবাসের সদস্যরা, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর নেতৃবৃন্দ, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অসংখ্য প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন জামাল ভূঁইয়ার দল।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালের বাছাই পর্বে আগামী ২১ই মার্চ কুয়েতের আল জাবের আল আহমেদ স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।বাংলাদেশি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বাংলাদেশি প্রবাসীদেরকে মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

কুয়েতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

১৮ মার্চ ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com