প্রবাস

কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষনা

নাসরিন আক্তার মৌসুমী : অবশেষে কুয়েতে থাকা সকল অবৈধ প্রবাসীদের জন্য ১৭ই মার্চ থেকে ১৭ই জুন পর্যন্ত সাধারণ ক্ষমার ঘোষনা দিয়েছেন কুয়েত সরকার। বাংলাদেশ দূতাবাস কুয়েত – মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি)এক ভিডিও বার্তায় বাংলাদেশি প্রবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণার কথা নিশ্চিত করেছেন।

প্রায় দীর্ঘ চার বছর পর আবার কুয়েতে সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে।কুয়েতের মহামান্য আমীর শেখ মিশাল আল-আহমাদ সরকারের শাসনভার গ্রহণ এবং রাষ্ট্রের সব স্তরে মানবিক ভূমিকা সুসংহত করার লক্ষ্যে চলতি মাসের ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে স্থানীয় আল রাই ও আল যেরিদাসহ একাধিক গণমাধ্যমে সাধারণ ক্ষমার সংবাদ প্রকাশ করে।

সংবাদে উল্লেখ করা হয়েছে-সাধারণ ক্ষমার ৩ মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোন ধরণের জেল জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবে। চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবে।
আবার নিদিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে বৈধ হয়ে আকামা নবায়ন করার সুযোগ পাবে।
তবে যদি কারো বিরুদ্ধে ফৌজদারী কোন অভিযোগ থাকে তাহলে তাকে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কি না সেটা নিশ্চিত হতে হবে।

সাধারণ ক্ষমার নিদিষ্ট সময়সীমার মধ্যে যে সকল অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েত ত্যাগ করবে না তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে আইননুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।দেশটিতে বিভিন্ন পেশায় প্রবাসী বাংলাদেশি রয়েছে তবে কতজন অবৈধ বাংলাদেশি প্রবাসী রয়েছে সে সংখ্যা জানা যায়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষনা

১৭ মার্চ ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com