আওয়ামী লীগ ৫ম বারের মত সরকার গঠন করায় ” বিজয় উৎসব”হবে জেদ্দায়

প্রবাস ডেস্ক: বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি সৌদি আরবের অভিষেক ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ৫ম বারের মত সরকার গঠন করায় ” বিজয় উৎসব পালন অনুষ্ঠানের প্রস্তুতি সভা হয়েছে সৌদি আরবের জেদ্দায়।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবাহ সিকদারের সঞ্চালনায় সভাপতি কোরবান আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ মিয়া,এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ অলি উল্লাহ খান, আতাউর রহমান মুকুল, ইউসুফ মোল্লা, শওকত ইকবাল, শাহীন হোসেন রাজু, আবুল কালাম,খায়রুল ইসলাম জহির, সফিকুজ্জামান সুমন, জুবায়ের আহমেদ, মাজহারুল ইসলাম রাসেল, জনাব সামসুল হক, আব্দুল লতিফ , মাসুদ হাসান, আবদুল্লাহ মিয়া, কামাল হোসেন মাখন,আশরাফুল আলম,দেলোয়ার হোসেন দুলাল সহ কেন্দ্রীয় ও বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।
আয়োজক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান বেপারী উপস্থিত না থাকায় যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান মুকুলের হাতে আহ্বায়ক কমিটির লিস্ট তুলে দেওয়া হয়। আহ্বায়ক কমিটি নিজেরা চিন্তা ভাবনা ও যাচাই বাছাই করে অভিষেক অনুষ্ঠান এর দিন ক্ষন নির্ধারণ করবেন।
তবে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয় আগামী ৮ই ফেব্রুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতিবার।





