জাতীয়নির্বাচন ২০২৪
ফের বিজয়ী সালমান এফ রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় গণনা।
পরে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে আসে তার বিজয়ের তথ্য।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৭৪৬ ভোট।





