রাজনীতি
মঙ্গলবার থেকে বিএনপির নতুন কর্মসূচি

সংসদ নির্বাচনের ভোট ঘিরে বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার হরতাল আগামীকাল সোমবার (৮ জানুয়ারি) সকালে শেষ হচ্ছে। তবে ভোটের পরেও দলটির আন্দোলন-কর্মসূচি চলবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভোটের পর দলটি সরকার পতনের ‘এক দফা’ দাবি জোরদার করার লক্ষ্য ঠিক করেছে। তাই আন্দোলনে বিরতি না দিয়ে আগামী মঙ্গলবার থেকে দলটি নতুন কর্মসূচি শুরু করবে।
বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সরকারের পতন এবং দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দলের নীতিনির্ধারণী নেতারা একমত হয়েছেন যে এবার আন্দোলন-কর্মসূচিতে বিরতি দেওয়া যাবে না।
তবে ভোটের পর নতুন প্রেক্ষাপটে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, সেটি এখনও ঠিক হয়নি।





