সাকিবকে শিশিরের অভিনন্দন বার্তা

প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বাজিমাৎ করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অধিনায়ক ও বিশ্বসেরা অল-রাউন্ডের নতুন ইনিংস শুরু বড় জয়ে। মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট।
সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৫২ কেন্দ্রে মোট ভোটার ছিল ৪ লাখ ৪৮৫। সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট।
সাকিবের এমন জয়ে উচ্ছ্বসিত তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। তার ক্রিকেট ক্যারিয়ারেও দারুণ ভূমিকা শিশিরের। সাকিবের ভালো-খারাপ সব সময় সমর্থন দিয়ে আসছেন তিনি। তাতে কখনও আলোচিত হয়েছেন আবার কখনও সমালোচিত হয়েছেন।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিশির ফেসবুকে লিখেছেন, ‘একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষে
ত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না, তবে আমার সমর্থন সবসময় তোমাদের পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলেকে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।’





