জাতীয়নির্বাচন ২০২৪

নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে চীনের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনা নেতারা দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, পারস্পরিক আস্থা বাড়াতে, বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যার মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করা যায়।

সৌজন্য সাক্ষাতে ইয়াও ওয়েন আরও উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ উভয়ই উন্নয়ন, পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। চীন সব সময় আধুনিকায়নের পথে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার, সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হবে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বেইজিং-ঢাকা পারস্পরিক শ্রদ্ধা ও জয়-জয়কার সহযোগিতার মডেল স্থাপন করেছে। জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ বাইরের হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। বাংলাদেশকে ঐক্য-স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক-আঞ্চলিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনে চীন সহায়তা করবে। ‘ভিশন ২০৪১’ ও ‘সোনার বাংলার’ স্বপ্ন দ্রুত বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা জোরদার করতে চীন প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহজতর ও সম্প্রসারণের জন্য যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত চীন। উচ্চমানের চীন-বাংলাদেশ অঞ্চল ও পথের সহযোগিতার প্রচারসহ স্মার্ট বাংলাদেশের বিকাশে বেইজিং অবদান রাখতে প্রস্তুত।

এদিকে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল ভোটে অংশ নেয়। বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করে। স্বতন্ত্র এক প্রার্থীর মৃত্যুতে এক আসনে ভোট স্থগিত করা হয়।

এদিকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা এসব পর্যবেক্ষক ভোটের শান্তিপূর্ণ পরিবেশেরও প্রশংসা করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে চীনের অভিনন্দন

০৮ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com