রাজনীতি

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আ.লীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি (বুধবার) সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রকাশ হয়েছে। তাদের রায়ের প্রতিদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

তিনি বলেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে আর আগুন সন্ত্রাসের বিপক্ষে রায় দিয়েছে। বিএনপির বর্তমান অবস্থার জন্য দলটির মিথ্যাচারই দায়ী বলে অভিযোগ করেন তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আ.লীগ

০৮ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com