জাতীয়নির্বাচন ২০২৪

বদলে যাওয়া পীরগঞ্জবাসী নৌকাকে বিপুল ভোটে জেতাবে : স্পিকার

নৌকার সরকার থাকায় সারাদেশের উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে পীরগঞ্জে। উন্নয়নে বদলে যাওয়া পীরগঞ্জবাসী নৌকাকে বিপুল ভোটে জেতাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় লালদীঘির ফতেপুরের মকিমপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করছেন। এসময় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি ফতেপুর গ্রামের ভোটার। তিনি তৃতীয়বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দু’জন স্বতন্ত্র ও পাঁচ জন দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ড. শিরিন শারমিন চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নুর আলম মিয়া (লাঙ্গল), বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন (হাতঘড়ি), বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ (আম), স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম (ট্রাক) ও তাকিয়া জাহান চৌধুরী (কাঁচি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮ ও পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ২৫২ জন। ১১১টি কেন্দ্রে ৭১২টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

বদলে যাওয়া পীরগঞ্জবাসী নৌকাকে বিপুল ভোটে জেতাবে : স্পিকার

০৭ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com