জাতীয়নির্বাচন ২০২৪

এবারের নির্বাচনে আসনপ্রতি খরচ ৭ কোটি টাকারও বেশি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর কয়েক প্রহর। রাত পেরিয়ে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। এই নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি ইতোমধেই শেষ হয়েছে। আর সব মিলিয়ে নির্বাচনে খরচ হতে পারে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। সেই হিসেবে আসনপ্রতি ব্যয় হচ্ছে ৭ কোটি টাকার বেশি। শনিবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা জানা গেছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলাখাত মিলিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। পরে বরাদ্দের চাহিদা বেড়ে সবমিলিয়ে ব্যয় প্রায় ২৩০০ কোটি টাকায় দাঁড়াতে পারে।

এবারের নির্বাচনে ৩ হাজারের মতো ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এ ছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা ও মোতায়েনের সময় বাড়ায় ব্যয় বেড়েছে। এবার আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৫ কোটি ৬২ লাখ টাকা। আর নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫০ কোটি ৬০ লাখ টাকা।

নির্বাচনে সারাদেশে আনসার সদস্য থাকছেন ৫ লাখ ১৬ হাজার জন। পুলিশ ও র‌্যাব থাকছেন ১ লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড ২ হাজার ৩৫০ জন এবং ৪৬ হাজার ৮৭৬ জন বিজিবি সদস্য থাকছেন। সশস্ত্র বাহিনীর সদস্য থাকছেন প্রায় ৫০ হাজার। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার ৪ লাখ ৬ হাজার ৩৬৪ প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৮৭ হাজার ৭২২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন পোলিং অফিসার থাকছেন। বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থা এবং ইসি সচিবালয় ও প্রশিক্ষণেও বিপুল অর্থ খরচ হচ্ছে।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ৭০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও পরে তা বাড়ানো হয়েছিল। আর দশম সংসদ নির্বাচনে প্রায় ২৬৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

এবারের নির্বাচনে আসনপ্রতি খরচ ৭ কোটি টাকারও বেশি

০৭ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com