জাতীয়নির্বাচন ২০২৪

ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী। তিনি ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন।

রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ। ফেরদৌসের সঙ্গে এই আসনে মো. বাহারানে সুলতান বাহার-বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন, শাহরিয়ার ইফতেখার-বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ছড়ি, হাজি মো. শাহজাহান (জাতীয় পার্টি) লাঙ্গল, কে এম শামসুল আলম (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতীকে লড়ছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

০৭ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com