জাতীয়নির্বাচন ২০২৪
ভোট প্রদান করেছি, ভালো লাগছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমি এইমাত্র আমার ভোট প্রদান করেছি, আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে ভালো লাগছে। ৫ বছর পরপর জাতীয় সংসদের এই ভোট হয়। সকলের সমন্বিত প্রচেষ্টায়-সহযোগিতায় ভোট সম্পন্ন করা হয়।
রোববার (৭ জানুয়ারি) সকালে নিজের ভোট প্রদান শেষে এক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আপনাদের অনুরোধ করব, ভোটের নিরপেক্ষতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায় ভোট নিয়ে যদি মানুষের মাঝে কোনো অনাস্থা থাকে তা যেন কেটে যায়। এই প্রত্যাশা করছি।
এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।





