জাতীয়নির্বাচন ২০২৪

আবারও নৌকা মার্কার জয়লাভ হবে, শেখ হাসিনার

আবারও নৌকা মার্কার জয়লাভ হবে বলে প্রত্যাশা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আশা করি নৌকা মার্কার জয় লাভ হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে, আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি তা বাস্তবায়ন করতে পারব। জনগণের ওপর আমার এ বিশ্বাস আছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা জ্বালাও-পোড়াওয়ের অনেক ঘটনা ঘটিয়েছে। জঘন্য কাজগুলো যারা করেছে, দেশের মানুষের কল্যাণ চায় না। গণতান্ত্রিক ধারা চায় না। আমাদের সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চাই।

শেখ হাসিনা বলেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা ছিল বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।

আওয়ামী লীগের সভাপতি বলেন, ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি। জেল, জুলুম, অত্যাচার, গ্রেনেড, অনেক কিছু আমাকে মোকাবিলা করতে হয়েছে। আজকে ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি, আজকে সেই ভোটের অধিকার পেয়েছে। সেটা তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে। নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিক, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা জনগণের সব ধরনের সহযোগিতা চাই।

এর আগে সকাল ৮টার ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলও তার ভোটাধিকার প্রয়োগ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

আবারও নৌকা মার্কার জয়লাভ হবে, শেখ হাসিনার

০৭ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com