জাতীয়নির্বাচন ২০২৪

আমার জয় কেউ ঠেকাতে পারবে না: হিরো আলম

বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম) বলেছেন, আমি আমার এলাকায় এতোদিন ঘুরে, প্রচারণা চালিয়ে বুঝেছি আমার জয় কেউ ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত এখন শুধু অপেক্ষার পালা। তবে আশা রাখছি আমার পক্ষেই সবাই ভোট দেবেন।

রোববার (৭ জানুয়ারি) নিজ কেন্দ্রে ভোটদানকালে তিনি এসব কথা বলেন।

আলম বলেন, এবারের ভোট সুষ্ঠু সুন্দর হবে তেমনটাই আশা রাখছি। সব কেন্দ্রে আমার এজেন্ট আছে।

হিরো আলম এবার বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনসহ আরও ৩ জন স্বতন্ত্র প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ৮৩৪ ভোটে হেরেছিলেন হিরো আলম। ওই নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

আমার জয় কেউ ঠেকাতে পারবে না: হিরো আলম

০৭ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com