জাতীয়নির্বাচন ২০২৪

ভোট দেখে কোনো মন্তব্য করেনি কমনও‌য়েলথ

জ্যামাইকার সা‌বেক প্রধানমন্ত্রী ব্রুস গো‌ল্ডিং-এর নে‌তেৃত্ব কমনও‌য়েল‌থের দুই সদস্যের এক‌টি প্রতি‌নি‌ধিদল বাংলাদেশের ভোট পর্যবেক্ষণ করছেন।

রোববার (৭ জনিুয়ারি) রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ভোট পরিদর্শনে আসেন ব্রুসের নেতৃত্বাধীন প্রতি‌নি‌ধিদল‌টি।

এ কে‌ন্দ্রে বেলা ১১টা ৫০ মি‌নিটে প্রবেশ করা কমনও‌য়েলথ প্রতি‌নি‌ধিদল‌টি কয়েক‌টি ভোট কক্ষে গিয়ে ভোট পর্যবেক্ষণ করেন। প্রায় ২০ মি‌নিট ভোট পর্য‌বেক্ষণ শেষে এ কেন্দ্র থেকে বে‌রিয়ে পড়েন ব্রুসের নেতৃত্বাধীন প্রতি‌নি‌ধিদল‌টি। বা‌হিরে অপেক্ষমান গণমাধ্যমকর্মীরা তাদের পর্য‌বেক্ষণ সম্পর্কে জানতে চান। তবে ব্রুস কোনো কথা বলেনি। ব্রুসের সঙ্গে থাকা লিনফোর্ড এন‌ড্রিউস বলেন, নো কমেন্টস।

লিনফোর্ড এন‌ড্রিউস কমনও‌য়েলথের ইলেকটোরাল সাপোর্ট সেকশনের প্রধান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ভোট দেখে কোনো মন্তব্য করেনি কমনও‌য়েলথ

০৭ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com