জাতীয়

ভোট ঘিরে গুজব, সতর্ক করল ইসি

আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার প্রভৃতিতে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট এবং অসত্য তথ্য প্রচারিত হতে পারে। এসবের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক থাকবে না।

কোনো ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিটের আহ্বান জানানো হয়েছে সবার প্রতি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন নিয়ে কোনো তথ্য সামনে এলে তার সঠিকতা যাচাই করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট অথবা অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করতে হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ভোট ঘিরে গুজব, সতর্ক করল ইসি

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com