জাতীয়

গাজীপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৯৫টি

গাজীপুরের পাঁচ আসনের ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯৫টি গুরুত্বপূর্ণ ও ৩৪০টি কম গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায় গাজীপুর-১ আসনে মোট ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৮২টি।

গাজীপুর-২ আসনে মোট ভোটকেন্দ্র ৪০০টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ২৯৭টি ও কম গুরুত্বপূর্ণ ১০৩টি কেন্দ্র। গাজীপুর-৩ আসনে ১৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ।

গাজীপুর-৪ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২২টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৭২টি, কম গুরুত্বপূর্ণ ৫০টি কেন্দ্র।

গাজীপুর-৫ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০৫টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৫৪টি ও কম গুরুত্বপূর্ণ ৫১টি কেন্দ্র রয়েছে।

এসব ভোটকেন্দ্রগুলোতে র‌্যাব, পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্যে রাখা হবে।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সোনাবাহিনী ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

গাজীপুরের পুলিশ সুপার এস এম কাজী সফিকুল আলম বলেন, নির্বাচনের কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করবে। নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে মোবাইল টিম কাজ করবে। থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

গাজীপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৯৫টি

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com