জাতীয়

রাজধানীতে বিজিবির র‌্যাট মোতায়েন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে বিজিবির স্পেশাল ফোর্স র‌্যাপিড এ্যাকশন টিম (র‌্যাট)।

র‌্যাট বিজিবির একটি স্পেশাল টিম। র‌্যাটের প্রতিটি সদস্য স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির স্পেশাল টিম র‌্যাটের সক্ষমতা রয়েছে। এদিকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক কাজ করছে।

এসব তথ্য জানিয়েছেন ২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ। তিনি জানান, ‘বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বিজিবি সদস্যরা নিয়োজিত আছে। ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে কাজ করছে র‌্যাট সদস্যরা। দ্রুততম সময়ের মধ্যে যে কোনো নাশকতা ঠেকাতে র‌্যাট অন্যতম একটি টিম।

মেজর আবরার আল মেহমুদ আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

রাজধানীতে বিজিবির র‌্যাট মোতায়েন

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com