জাতীয়
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন

রাজধানীর সায়দাবাদের গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরই মধ্যে ট্রেনের ৪টি বগিতে আগুন ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে। আরও ১টি ইউনিট ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় প্রকাশিত একাধিক ভিডিওতে ট্রেনের একটি বগিতে এক যাত্রীর মরদেহ দেখা গেছে।





