সারাদেশ

৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে যেদিন

দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমে আসবে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা কিছু জায়গা থেকে কমতে পারে।

আরও জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চল ঘন কুয়াশায় আবৃত থাকছে। নদী অববাহিকায় অতি ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার তীব্রতা থাকায় রোদ উঠতে দেরি হচ্ছে। সে কারণে শীতের অনুভূতি বাড়ছে। আর কুয়াশার প্রভাব অন্তত আরও এক সপ্তাহ থাকতে পারে।

আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ মধ্যরাত থেকে কাল সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অনেক স্থানে কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, বৃহস্পতিবারের (৪ জানুয়ারি) চেয়ে দেশে শীতের অনুভূতি খানিকটা কমেছে। তবে এখনও যথেষ্ট শীত অনুভূত হচ্ছে। এর কারণ হলো ঘন কুয়াশা।

তিনি বলেন, দিনে যেখানে অন্তত ৮ ঘণ্টা সূর্যের আলো থাকার কথা, সেখানে এখন থাকছে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা। স্বাভাবিকভাবেই তাই শীতের অনুভূতি বেশি হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে যেদিন

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com