গোটা জাতিকে ঝুকির মধ্যে ফেলে দিয়েছে সরকার: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গোটা জাতিকে ঝুকির মধ্যে ফেলে দিয়েছে সরকার। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে শুধু ডামি প্রার্থীই নয়, ডামি ভোটারও রেখেছে সরকার।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি নেতারা দিশেহারা নয়, বিএনপি তামাশার নির্বাচন বর্জন করেছে। ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। মিথ্যা ও প্রতারনামূলক ভোটার উপস্থিতি নিশ্চিতে সরকার নানান কূটকৌশল গ্রহণ করেছে।
অভিযোগ করে তিনি বলেন, এক কোটি ভোটারকে প্রশাসনের সঙ্গে যোগসসাজস করে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হচ্ছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুর মাত্রা যোগ করছে। ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সব অপকৌশল আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।





