ধর্ম

ইসলামে প্রতারণার শাস্তি

পৃথিবীতে মুসলমানদের ধর্মীয় বিধানকে অনুসরণ করে অনেক বিধর্মী সত্যের পথে অবগাহন করেছেন। সত্যের চিরন্তন শিখা বুকে গেঁথে রাখে প্রতিটি মু’মিন মুসলমান। করণ, সত্য সাফল্য আর মিথ্যা ক্ষতিগ্রস্ত করে। প্রতারণা-প্রবঞ্চনা শয়তানের মূলমন্ত্র। পক্ষান্তরে স্বচ্ছ লেনদেন আর সঠিক বেচাকেনায় মুসলমানদের শান্তি নিহিত।

রাসূলুল্লাহ সা: ইরশাদ করেন, ‘যে ব্যক্তি ধোঁকা দেয় বা প্রতারণা করে সে আমাদের (মুসলিমদের) অন্তর্ভুক্ত নয়। (মুসলিম)

আর যারা মাপে কম দেয়, তাদের বিষয়ে বলা হয়েছে- যারা মাপে কম করে, তাদের জন্য রয়েছে দুর্ভোগ, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণমাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে, সেই মহা দিনে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্বপালনকর্তার সামনে। এটি কিছুতেই উচিত নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। (সূরা মুতাফফিফিন : ১-৭)

যদি কেউ সমঝোতা করতে চায় তবে যার হক নষ্ট করা হচ্ছে তার সঙ্গেই সমঝোতা করতে হবে। ধোঁকা-প্রতারণায় মানুষের হক নষ্ট করার যথাযথ সমাধানে ব্যর্থ হলে পরকালে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পরকালে বিচারের দিন মহান আল্লাহ ন্যায় বিচারের মাধ্যমে ধোঁকা বা প্রতারণাকারীদের নেকিগুলো যার সঙ্গে ধোঁকা দেওয়া বা প্রতারণা করা হয়েছে তাকে দিয়ে দিতে বলবেন। এখানেই শেষ নয়, প্রতারিত ব্যক্তির গুনাহগুলো ধোঁকাবাজ-প্রতারকের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। সুতরাং ধোঁকাবাজ-প্রতারক হয়ে পড়বে আমলহীন-নিঃস্ব। অবশেষে প্রতারক ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ইসলামে প্রতারণার শাস্তি

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com