রাজনীতি

ভোটের মাঠ ছাড়লেন নজিবুল বশর মাইজভান্ডারী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে করে এই ঘোষণা দেন তিনি।

এ সময় নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, সরকারের অসুবিধা হতে পারে এমন কিছু করতে চাই না। নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালাম, দেশের অন্য আসনগুলোতে আমাদের প্রার্থীরা থাকবে।

তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সবাই আমাকে ভালোবাসে, ফটিকছড়িবাসীও আমাকে ভালোবাসে। আমি ফটিকছড়িবাসীর সঙ্গে সবসময় সুখে দুঃখে পাশে ছিলাম, আছি থাকবো।

লিখিত বক্তব্যে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, ১৪ দলীয় জোট সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিকতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দল বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)। আমাদের দলের পক্ষ হতে আমি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীসহ সর্বমোট ৪২ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তরীকত ফেডারেশনের নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মওলানা কাজী নিজাম মোরশেদ প্রমুখ।

প্রসঙ্গত, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি নানা কারণে আলোচনা-সমালোচনায় ছিলেন। এমন পরিস্থিতিতে তার ভাতিজা সাইফুদ্দিন মাইজভান্ডারি সুপ্রীম পার্টি গঠন করে ফটিকছড়িতে প্রার্থী হন।

অন্যদিকে এবার ফটিকছড়িতে আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ভোটের মাঠ ছাড়লেন নজিবুল বশর মাইজভান্ডারী

০৪ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com