আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অবমাননার অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অবমাননার অভিযোগ আনা হয়েছে। ইমরানের আইনজীবী নাঈম হায়দার বুধবার (৩ জানুয়ারি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর বিভিন্ন আইনগত গ্যাড়াকলে পড়েছেন ইমরান খান। গত বছরের আগস্টে রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার সম্পত্তি অবৈধভাবে বিক্রির অভিযোগে ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের ওই রায়ের পর তাকে কারাগারে নেওয়া হয়। এরপর ইমরানকে আর বাইরে দেখা যায়নি। এরমধ্যেই তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনল নির্বাচন কমিশন।

এর আগে গত বছর আদালত অবমাননার অভিযোগ আনা হয় ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খানের বিরুদ্ধে।

নাঈম হায়দার আরও জানিয়েছে, নির্বাচন কমিশন আইনজীবীদের অনুপস্থিতিতেই ইমরান খানের বিরুদ্ধে অবমাননার অভিযোগ এনেছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও অবমাননার অভিযোগ এনেছে।

বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন ইমরান খান। প্রধানমন্ত্রিত্ব হারানোর পর তার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে; তার সবই অস্বীকার করেছেন ইমরান। তার দাবি, সেনাবাহিনী তার বিরুদ্ধে কাজ করছে এবং তাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে। তবে সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

তোশাখানার সম্পত্তি বিক্রির অভিযোগে অভিযুক্ত হওয়ায় বর্তমানে নির্বাচন করার ক্ষেত্রে ‘অযোগ্য’ রয়েছেন ইমরান। গত মাসে এই অভিযোগ বাতিলের আবেদন নিয়ে আদালতের দারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আদালত আবেদনটি প্রত্যাখ্যান করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ইমরান খানের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অবমাননার অভিযোগ

০৩ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com