সারাদেশ

৩ জেলায় শৈত্যপ্রবাহ

ধীরে ধীরে শীত বাড়তে শুরু করেছে। উত্তরের ৩ জেলায় শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরও ২ দিন থাকতে পারে।

বুধবার (৩ জানুয়ারি) সকালে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে এসব জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে। শুধু উত্তরাঞ্চল নয়, দেশের আরও ৩ বিভাগে তাপমাত্রা কমেছে। তবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা সামান্য বেড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর ১টি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

৩ জেলায় শৈত্যপ্রবাহ

০৩ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com