আন্তর্জাতিক

টোকিওতে রানওয়েতে সংঘর্ষের পর বিমানে আগুন

জাপানে বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পর অন্য আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষের জেরে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। মঙ্গলবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর হানেদা বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। খবর- বিবিসির।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে বিমানে অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, বিমানের জানালা ও নিচ থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। রানওয়েতেও আগুন ধরে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে এনএইচকে জানিয়েছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানটির সংঘর্ষ হয়। এরপরই যাত্রীবাহী বিমানটিতে আগুন লেগে যায়।

এ সময় বিমানের জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়। বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়া ঢেকে গেছে। বিমানের পাশাপাশি হানেদা বিমানবন্দরের রানওয়েতেও আগুন ধরে যায়।

জানা যায়, দুর্ঘটনার আগে জেএএল ৫১৬ বিমানটি হোক্কাইডো থেকে ৩৬৭ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল। ইতোমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

টোকিওতে রানওয়েতে সংঘর্ষের পর বিমানে আগুন

০২ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com