বছরের প্রথমদিন বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বছরের প্রথমদিনই নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ভোট বর্জনের আহ্বান জানিয়ে দেশব্যাপী চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিন দিন বাড়িয়েছে দলটি।
যার অংশ হিসেবে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তিনদিন ফের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।
তিনি বলেন, আগামীকাল ২ জানুয়ারি মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিএনপিসহ সমমনা দলগুলো শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং এই পাতানো নির্বাচন বাতিলের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আবারো গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করবে।
গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যেই এই ঘোষণা দিল বিএনপি।





