জাতীয়

‘ভোটের দিন সচল থাকবে ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারাদেশের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোদমে সচল থাকবে বরে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন। তিনি বলেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সাথেই কথা হয়েছে। সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমেও নির্বাচনের দিন যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

এছাড়াও ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম-সচিব আবদুল বাতেন, এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

‘ভোটের দিন সচল থাকবে ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক’

০১ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com