জাতীয়

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের সাজার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেছেন, যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম। এটাকে ন্যায়বিচার যদি বলতে চান, তাহলে বলতে পারেন।

এর আগে, ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায় ঘোষণা করেন। এতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। সেইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫ হাজার টাকা মুচলেকায় ড. ইউনূসের জামিন মঞ্জুর করেন আদালত।

এদিকে সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে আদালত থেকে বেরিয়ে ড. ইউনূস বলেন, আজকে ইংরেজি বছরের প্রথম দিন। সারা দুনিয়া এটা পালন করে বছরের প্রথম দিন হিসেবে। এটা আনন্দের দিন হিসেবে সবাই উৎসব করে।

তিনি বলেন, ২০২৪ সালের প্রথম দিন আজকে। আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য। এসে মনটা ভরে গেল, আমার বহু বন্ধু-বান্ধব এখানে পেয়ে গেলাম, যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয়নি।

নোবেলজয়ী ড. ইউনূস বলেন, এরা আজকে এসেছে, এই আনন্দের দিনে যে কী রায় হয় দেখার জন্য। আমার কী অবস্থা দাঁড়াবে। আমি কিন্তু খুবই খুশি তাদের দেখে। মনটা ভরে গেল। বহুদিন পরে যারা বিভিন্ন দেশ থেকে এসেছে, ছুটিতে এসেছে। এক জায়গায় একত্র হওয়ার সুযোগ পেলাম আমরা।

মামলার রায়ের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ব্যারিষ্টার মামুন সাহেব (ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন) ব্যাখ্যা করবেন। তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল আজকে। এই আনন্দের দিনে এই আঘাতটা পেলাম।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. ইউনূস

০১ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com