সারাদেশ

৪১তম বিসিএসে নন ক্যাডারে ৩১৬৪ জনকে সুপারিশ

৪১তম বিসিএসের নন ক্যাডার থেকে ৩ হাজার ১৬৪ জনকে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপারিশ পাওয়া প্রার্থীদের রোল নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কোন পদে কতজন নিয়োগ পাচ্ছেন তা-ও জানানো হয়েছে এই তালিকায়।

এর আগে গত ৩ আগস্ট প্রকাশ করা হয় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২০ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।

প্রকাশিত চূড়ান্ত ফলাফলে সবচেয়ে বেশি ৮৮৮ জনকে সুপারিশ করা হয় শিক্ষা ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ৩২৩, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১০৮, ডেন্টিস্ট ১৭১, কৃষি ক্যাডারে ২৩০, বন ক্যাডারে ৩৬, পশুসম্পদ ক্যাডারে ৭৬, তথ্য ক্যাডারের তিন পদে ৩৮, কর ক্যাডারে ৬০ ও অন্যান্য ক্যাডারে ৪৬৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়।

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর। তাতে আবেদন পড়ে চার লক্ষাধিক। ২০২১ সালের আগস্টের শুরুতে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। তাতে উত্তীর্ণ হওয়া ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত বছরের ১০ নভেম্বর ওই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। তাতে উত্তীর্ণ হন ১৩ হাজার প্রার্থী। সবশেষে মৌখিক পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৬ জুন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

৪১তম বিসিএসে নন ক্যাডারে ৩১৬৪ জনকে সুপারিশ

০৭ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com